রুশবিরোধী নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান স্পষ্ট করলো জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২২, ১১:১০আপডেট : ২৯ জুন ২০২২, ১১:১০

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান স্পষ্ট করলো জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, নিষেধাজ্ঞার তখনই ইতি ঘটবে, যখন পুতিন এটা স্বীকার করবেন যে, ইউক্রেনে তার পরিকল্পনা সফল হবে না। বরং সেটি ব্যর্থতায় পর্যবসিত হবে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জার্মানিতে তিন দিনের জি-৭ শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে এক সংবাদ সম্মেলনে অংশ নেন ওলাফ শলৎস। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার ওপর আরোপ করা যাবতীয় নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। ডনবাসের উস্কানিমূলক বিদ্রোহের কারণে আরোপিত নিষেধাজ্ঞাগুলোর ব্যাপারেও একই কথা প্রযোজ্য।

এখন যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেগুলো অনেক বেশি গুরুতর বলেও উল্লেখ করেন জার্মান চ্যান্সেলর।

তিনি বলেন, এখানে একটি মাত্র উপায় আছে। সেটি হচ্ছে পুতিনের এটা মেনে নেওয়া যে, ইউক্রেনে তার পরিকল্পনা সফল হবে না।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ