দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম চ্যালেঞ্জের মুখে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২২, ১৭:৩০আপডেট : ২৯ জুন ২০২২, ১৮:০১

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ৩০ সদস্য রাষ্ট্রের জোটটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম সংকট মোকাবিলা করছে। ইউক্রেনে রুশ আক্রমণ জোটের জন্য একটি সরাসরি হুমকি। বুধবার স্পেনের মাদ্রিদে জোটের সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

স্পেনে ন্যাটো সম্মেলনে ৩০ দেশের নেতারা ইউক্রেনে রাশিয়ার আক্রমণ মোকাবিলায় নতুন কৌশলগত ফ্রেমওয়ার্কের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে তারা চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলার পথ নিয়েও আলোচনা করবেন।

এই সম্মেলনের আগেই ঘোষণা দেওয়া হয়েছে জোটের সেনা সংখ্যা বাড়ানো হবে। পূর্ব ইউরোপে জোটের উপস্থিতি শক্তিশালী ও হাই রেডিনেস ফোর্সে সেনা সংখ্যা ৩ লাখ করা হবে।

স্টোলটেনবার্গ জানিয়েছেন, মাদ্রিদের সম্মেলন হবে নিরাপত্তা জোটের জন্য ঐতিহাসিক ও রূপান্তরধর্মী। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুতর নিরাপত্তা সংকট যখন আমরা মোকাবিলা করছি তখন এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

মহাসচিব বলেছেন, জোটের নেতারা আমাদের নিরাপত্তার জন্য রাশিয়া যে সরাসরি হুমকি তা স্পষ্টভাবে তুলে ধরবেন।

তিনি বলেন, চীন ন্যাটোর শত্রুর নয়। কিন্তু আমাদের মূল্যবোধ, আমাদের স্বার্থ ও আমাদের নিরাপত্তার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম