ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুলাই ২০২২, ০৯:৪৭আপডেট : ০১ জুলাই ২০২২, ০৯:৪৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসাতে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শুক্রবার ভোরে চালানো এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক এক কর্মকর্তা। কৃষ্ণ সাগরের কৌশলগত ফাঁড়ি স্ন্যাক আইল্যান্ড থেকে রুশ সেনাদের বিতাড়িত করার একদিন পর এই হামলা চালানো হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে আবাসিক ভবনের রাতের হামলায় ছয় জন নিহতের কথা বলা হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।

ওডেসা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচুক টেলিগ্রামে বলেছেন, বহুতল আবাসিক ভবনে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে হামলার বিস্তারিত নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্ন্যাক আইল্যান্ড থেকে রুশ সেনা প্রত্যাহার করা হলেও পূর্বাঞ্চলীয় লিসিচানস্কে রাশিয়ার পরাক্রমশীল অস্ত্রের সঙ্গে মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই বলেছেন, বিভিন্ন দিক থেকে রুশ কামানের গোলাবর্ষণ চলছে এবং তারা বিভিন্ন পাশ থেকে শহরের দিকে এগোচ্ছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম