শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠলো ইউক্রেনের মাইকোলাইভ শহর

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২২, ১৫:২০আপডেট : ০২ জুলাই ২০২২, ১৫:২২

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ শহর। শনিবার ভোরে এই বিকট বিস্ফোরণের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে শহরের মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ওডেসায় কৃষ্ণ সাগর বন্দরের কাছে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২১ জন নিহতের একদিনের মাথায় এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। 

শনিবার বিস্ফোরণের আগে ওডেসার গুরুত্বপূর্ণ বন্দরের সীমান্তবর্তী মাইকোলাইভ অঞ্চলজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। মেসেজিং অ্যাপে টেলিগ্রামে দেওয়া পোস্টে মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ বলেন, ‘শহরে শক্তিশালী বিস্ফোরণ! আশ্রয়কেন্দ্রে থাকুন!’

তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। রয়টার্সের তরফেও স্বাধীনভাবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি