একটি লড়াইয়ে হেরেছি, যুদ্ধে নয়: ইউক্রেনীয় গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২২, ১৭:৫৪আপডেট : ০৪ জুলাই ২০২২, ২৩:০০

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লিসিচানস্ক শহর দখল করেছে রাশিয়া। শহরটি থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটার বিষয়ে স্থানীয় গভর্নর বলেছেন, আমরা একটি লড়াইয়ে হেরেছি, কিন্তু যুদ্ধে হারিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় গভর্নর সেরহি হাইদাই বলেছেন, ইউক্রেনীয় সেনারা লিসিচানস্ক ছেড়েছে, যাতে রুশ সেনারা দূর থেকে এটিকে ধ্বংস করতে না পারে।

তিনি বলেন, সেনারা এখন একটি নতুন সুরক্ষিত স্থানে অবস্থান নিয়েছে। রাশিয়ার কাছে শহরের নিয়ন্ত্রণ হারানো দুঃখজনক। কিন্তু আমরা মাত্র একটি লড়াইয়ে হেরেছি, যুদ্ধে নয়।

রাশিয়ার আক্রমণ ঠেকাতে পশ্চিমাদের আরও অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন গভর্নর।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঙ্গীকার করেছেন, ইউক্রেনীয় সেনারা লিসিচানস্ক পুনরায় দখল করবে।

লিসিচানস্কের গভর্নর বলেন, দুর্ভাগ্যবশত, আমাদের সেনাদের পিছু হটতে হয়েছে। কারণ, শহরে থাকলে রুশ সেনাদের ঘেরাওয়ে পড়ার হুমকি রয়েছে।

তিনি বলেন, আমাদের সেনাবাহিনী শহরটি আরও দীর্ঘদিন ধরে রাখতে পারতো। কিন্তু রাশিয়ার কামান ও গোলাবারুদের বড় ধরনের সুবিধা রয়েছে। দূর থেকেই তারা সহজে শহরটি ধ্বংস করে দিতে পারে। ফলে সেখানে অবস্থান করার কোনও অর্থ হয় না।

তিনি আরও বলেন, আমাদের সেনাদের রক্ষা করা প্রয়োজন। যাতে যখন পর্যাপ্ত অস্ত্র আসবে সেগুলো স্বাভাবিক অভিযানে ও পাল্টা হামলায় ব্যবহার করা যায়।

পাশের ডনেস্ক অঞ্চলে সেনারা অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন সেরহি হাইদাই।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী