যুদ্ধে জয় ও রুশ দখলদারিত্ব অবসানের প্রার্থনা ইউক্রেনীয় মুসলিমদের

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২২, ১৭:২৫আপডেট : ১০ জুলাই ২০২২, ১৭:২৫

রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার আগে থেকেই ৪৩ বছর বয়সী মুফতি সাইদ ইসমাহিলভ– একজন স্থানীয় মুসলিম ধর্মীয় নেতা–ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে, ধর্মীয় দায়িত্ব পালন একপাশে সরিয়ে দেশের জন্য লড়াই করার।

গত বছরের শেষ দিকে, যখন রাশিয়ার আক্রমণের আশঙ্কা জোরদার হচ্ছিল, ইসমাহিলভ স্থানীয় প্রতিরক্ষা ব্যাটালিয়নের সঙ্গে প্রশিক্ষণ শুরু করেন। একজন মুফতি হিসেবে তখন তিনি ১৩ বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।

পূর্ব ইউক্রেনের ডনেস্কতে জন্ম ও বেড়ে ওঠা ইসমাহিলভ ইতোমধ্যে রাশিয়ার আক্রমণে একবার ২০১৪ সালে ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন। ওই সময় মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা তার শহর দখল করে। তখন তিনি কিয়েভের শহরতলীয় শান্ত শহর বুচাতে বসবাস শুরু করেন। আট বছর পর পুনরায় মস্কোর হামলার প্রাণকেন্দ্র হয়ে ওঠে বুচা। এই শহরে রুশ নৃশংসতা বিশ্বকে স্তব্ধ করেছে। তার কাছে মনে হয়েছে, রাশিয়ার দখলদারিত্ব যেন কোনোদিন শেষ হবার নয়।

পূর্ব ইউক্রেনের কস্টিয়ানটিনিভকা শহরের কাছে রাশিয়ার হামলার সম্প্রতি জোরদার হয়েছে। সেই শহরে এক সাক্ষাৎকারে ইসমাহিলভ বলেন, এবার আমি সিদ্ধান্ত নিয়েছি পালাব না। আমি পালিয়ে যাব না বরং লড়াই করব।

রণক্ষেত্রে বা রাশিয়ার অবরোধ করা শহরে একজন সামরিক গাড়িচালক কাজ করতে শুরু করেন তিনি। মূলত আহতদের সরিয়ে নেওয়া কাজ করেন। এই কাজে তাকে বিপজ্জনক পরিস্থিতিতে গাড়ি চালাতে হয়। পাশাপাশি আহতদের মানসিক ও আবেগী সহায়তাও দিতে হয়। ইসমাহিলভ তার নতুন দায়িত্বকে আল্লাহর পথে কাজের অংশ হিসেবে মনে করেন।

তিনি বলেন, আপনি যদি ভীত না হন এবং এই কাজ করতে পারেন, তাহলে তা খুব গুরুত্বপূর্ণ। মহানবী (সা.) নিজেই ছিলেন একজন যোদ্ধা। ফলে আমি তার দেখানো পথ অনুসরণ করেছি। আমি পালব না বা লুকিয়ে থাকব না। অন্যদের থেকে আমি নিজের মুখ ঘুরিয়ে নেব না।

শনিবার ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য জড়ো একডজনের বেশি মুসলিমদের মধ্যে একজন ছিলেন ইসমাহিলভ। ইসলামে এই ঈদের গুরুত্ব অপরিসীম। ইউক্রেন নিয়ন্ত্রিত ডনবাস অঞ্চলে এটিই একমাত্র মসজিদ সক্রিয় রয়েছে। ইসমাহিলভ জানান, অঞ্চলটিতে প্রায় ৩০টি মসজিদ ছিল। কিন্তু এখন সেগুলো রুশ সেনাবাহিনীর দখলে।

গত সপ্তাহে লুহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় প্রতিরোধের শেষ গুরুত্বপূর্ণ শহর লিসিচানস্ক দখল করে রাশিয়া। লুহানস্ক অঞ্চলের গভর্নর শনিবার বলেছেন, রুশ সেনারা এখন প্রতিবেশী ডনেস্ক অঞ্চলের দিকে এগোতে চেষ্টা করছে।

অর্থোডক্স খ্রিষ্টান অধ্যুষিত ইউক্রেনে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা মাত্র ১ শতাংশ। ক্রিমিয়াতে অনেক মুসলিমের বসবাস। এটি ক্রিমিয়ান তাতারদের অঞ্চল। ২০১৪ সালে রাশিয়া অবৈধভাবে অঞ্চল দখল করে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে। পূর্ব ইউক্রেনেও উল্লেখযোগ্য মুসলিম ধর্মালম্বী রয়েছেন। অর্থনৈতিক অভিবাসনের ফলে অনেক মুসলিম ডনবাস অঞ্চলে পাড়ি জমান। মূলত মাইন ও কারখানায় কাজের জন্য।  

২০১৪ সালের সংঘাত ক্রিমিয়া ও ডনবাস অঞ্চলের মুসলিমদের ইউক্রেনের বিভিন্ন এলাকায় সরে যেতে বাধ্য করে। এবারের আক্রমণ আবার তাদেরকে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করছে। কস্টিয়ানটিনিভকা মসজিদটিতে স্থানীয় মুসলিমদের খাবার পরিবেশন করা হত। শনিবার খুব কম স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। বেশিরভাগ দেশের পশ্চিমে পরিবার নিয়ে চলে গেছেন। এবারের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে সেনা ও সামরিক চিকিৎসা ইউনিটের সদস্যদের অংশগ্রহণে।

ঈদের নামাজের খুতবায় ইসমাহিলভ বলেছেন, যুদ্ধের মাঝামাঝি এবারের ঈদের প্রতীকী তাৎপর্য রয়েছে। রাশিয়ার দখলকৃত ভূখণ্ডে বসবাসরত মুসলিমদের কথা মনে রাখতে বলেছেন তিনি। ওই এলাকাগুলোতে মুসলিমরা তাদের ঘরবাড়ি হারিয়েছেন এবং রুশ গোলাবর্ষণে বেশ কয়েকটি মসজিদ ধ্বংস হয়েছে। ২০১৪ সালের কথা তুলে ধরে তিনি বলেছেন, দখলকৃত ভূখণ্ডে মুসলিমরা নিরাপদ নয়।

যুদ্ধে জয় ও রুশ দখলদারিত্ব অবসানের প্রার্থনা ইউক্রেনীয় মুসলিমদের

ইসমাহিলভ বলেন, অনেক আতঙ্ক রয়েছে। যুদ্ধ চলছে এবং দখলকৃত ভূখণ্ডে কী ঘটছে তা আমরা জানি না। মুসলিমরা কেমন অবস্থায় তা আমাদের জানা নেই।

রমজান কাদিরভের কুখ্যাত চেচেন ব্যাটালিয়নকে ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করেছেন ইসমাহিলভ। তিনি বলেন, তারা পাপ করছে। তারা এখানে খুনি ও দখলদার হিসেবে হিসেবে। যে ভূখণ্ডটি ইউক্রেনীয়দের মাতৃভূমি এবং ইউক্রেনীয় মুসলিমদের মাতৃভূমি। তাদের কর্মকাণ্ডের কোনও ন্যায্যতা নেই। আল্লাহ তাদের এই অধিকার দেননি। আল্লাহর কাছে তাদের জবাব দিতে হবে।

২০১৫ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার ওলহা বাশেই বলছেন, রাশিয়া ইউক্রেনকে পৃথিবী থেকে মুছে ফেলতে চাইছে। তিনি এই যুদ্ধকে ‘জিহাদ’ মনে করেন।

তার কথায়, এটি আমার যুদ্ধ এবং আমি এই জিহাদের পক্ষে কারণ আমার স্বজন ও মা রয়েছে এবং নিজের বাড়ি রক্ষা করতে হবে। আমি কখনও চাই নি আমার ভাতিজারা এমন কিছু দেখুক যা এই যুদ্ধে আমি দেখছি।

তিনি আরও বলেন, ইসলাম আমাকে সহযোগিতা করছে। কারণ নামাজের সময় আমরা নিজেদের যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে রাখি এবং সর্বশক্তিমানের সঙ্গে একটি যোগসূত্র অনুভব করি। আমার কাছে ইসলাম একটি শক্তি, যা আমাকে এমনকি যুদ্ধে সহযোগিতা করে।

ইসমাহিলভ জানান, তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয় এবং দখলকৃত ভূখণ্ডের মুক্তির জন্য প্রার্থনা করবেন। বলেন, আমরা প্রার্থনা করি মুসলিম স্বদেশীরা যেনও নিরাপদ থাকে, আমাদের পরিবারগুলো যেন পুনরায় মিলিত হয়, নিহত মুসলিমরা যেন বেহেশতে যায় এবং দেশকে রক্ষায় যেসব মুসলিম সেনা জীবন দিচ্ছেন তাদেরকে আল্লাহ যেন শহীদ হিসেবে গ্রহণ করেন।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম