দক্ষিণাঞ্চল পুনর্দখলে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলবে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২২, ১৯:০৫আপডেট : ১১ জুলাই ২০২২, ১৯:৪৩

ন্যাটোর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত লাখো সদস্যের একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার পরিকল্পনা করছে ইউক্রেন। যাতে করে দক্ষিণাঞ্চলে রাশিয়ার দখলে থাকা এলাকা মুক্ত করা যায়। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এই পরিকল্পনার কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী জানান, ইউক্রেনের অর্থনীতির জন্য কৃষ্ণ সাগরের উপকূলবর্তী এলাকাগুলো পুনর্দখল করা জরুরি।

পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে যখন রুশ সেনারা ধীরে ধীরে অগ্রগতি অর্জন করছে এবং ভূখণ্ড দখল করে চলেছে তখন ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী এই পরিকল্পনার কথা জানালেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা রবিবার জানিয়েছে, একটি আবাসিক ব্লকে রুশ রকেট হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। ভবনের ধ্বংসস্তূপ থেকে ৯জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

চাসিব ইয়ারের ওই ধ্বংসস্তূপ থেকে এখনও জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এলাকাটি ডনেস্ক অঞ্চলের ক্রামাটোর্স্ক শহরের কাছে। রাশিয়ার সাম্প্রতিক সামরিক আক্রমণের লক্ষ্য ডনেস্ক অঞ্চল।

দৈনিক পত্রিকা টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে রেজনিকভ সহযোগিতার জন্য যুক্তরাজ্যের প্রশংসা করেছেন। যুক্তরাজ্য দেশটিকে সোভিয়েত আমল থেকে শুরু করে ন্যাটো মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদ সরবরাহ করেছে। যা দেশটির প্রতিরক্ষায় বড় ধরনের ভূমিকা রেখেছে।

তবে তিনি আরও বলেছেন, এসব অস্ত্রের সরবরাহের গতি আরও বাড়ানো প্রয়োজন।

ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের সেনাদের জীবন রক্ষার জন্য এসব অস্ত্র দ্রুত প্রয়োজন। প্রতিদিন আমরা হাউইটজারের জন্য অপেক্ষা করছি। আমরা প্রতিদিন শ’খানেক সেনাকে হারাতে পারি।

রেজনিকভ বলেন, আমাদের সেনাবাহিনীতে ৭ লাখের মতো সদস্য রয়েছে। এর সঙ্গে ন্যাশনাল গার্ড, পুলিশ, বর্ডার গার্ড যুক্ত করলে আমরা দশ লাখের মতো শক্তিশালী।

 

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান