উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২২, ০৯:৫৪আপডেট : ১৪ জুলাই ২০২২, ১০:০৪

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সমর্থিত দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে 'স্বাধীন প্রজাতন্ত্রে' স্বীকৃতি দেওয়ায় উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে কিয়েভ। রাশিয়া ও সিরিয়ার পর উ. কোরিয়া তৃতীয় দেশ যা ইউক্রেনের ডনবাসের ডনেস্ক পিপল’স রিপাবলিক (ডিপিআর) এবং লুহানস্ক পিপল’স রিপাবলিক (এলপিআর)- কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। পিয়ংইয়ংয়ের এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইউক্রেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এই পদক্ষেপকে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ন করতে পিয়ংইয়ংয়ের একটি প্রচেষ্টা বলে মনে করি আমরা’।

বৃহস্পতিবার কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোকে স্বীকৃতি দিয়ে দুই অঞ্চলের সমকক্ষদের কাছে চিঠি পাঠিয়েছেন উ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন-হুই। এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এদিকে টেলিগ্রামে পোস্টে ডিপিআরের নেতা ডেনিস পুশলিন উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির আশা করছেন। উ. কোরিয়া থেকে ডিপিআর-এর দূরত্ব সাড়ে ৬ হাজার কিলোমিটারের বেশি।

ইউক্রেনের ডনবাসে যখন আক্রমণ তীব্র থেকে আরও তীব্রতর করেছে রাশিয়া এমন সময় ডনবাসের দুই অঞ্চলকে স্বীকৃতি দিয়েছে দেশটি। ডনবাসের নিজেদের অধীনে ধরে রাখতে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় যোদ্ধারা। তবে গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ডনবাসের একাধিক শহর বিপর্যস্ত। হামলায় ডনবাসে শত শত বেসামরিক ইউক্রেনের নাগরিক প্রাণ হারিয়েছেন।

সূত্র: আল জাজিরা, বিজনেস ইনসাইডার

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান