ইউক্রেনে রাশিয়ার জন্য ‘গুরুতর হুমকি’ মার্কিন রকেট

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২২, ১৮:৩৯আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৯:৪৩

ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা নতুন রকেট ব্যবস্থা রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্প্রতি সরবরাহকৃত এসব অত্যাধুনিক রকেট দিয়ে রণক্ষেত্রে থেকে অনেক দূরবর্তী অবস্থানে থাকা রাশিয়ার সামরিক কমান্ড পোস্ট, সরঞ্জাম ঘাঁটি এবং গোলাবারুদের মজুতে আক্রমণ করতে পারছে ইউক্রেনীয় সেনারা। এর ফলে এসব অস্ত্র ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে রাশিয়ার জন্য ‘গুরুতর হুমকি’ হিসেবে দেখা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে।

গত সপ্তাহে রাশিয়ার দখলে থাকা বেশ কয়েকটি এলাকা ডনেস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসনে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্যাটেলাইট ছবি ও পশ্চিমা বিশ্লেষণে প্রমাণিত হচ্ছে, ইউক্রেনের এসব হামলা ছিল উচ্চমাত্রায় নির্ভুল।

কয়েক মাস ধরে ইউক্রেনের সেনাবাহিনী দূরপাল্লার নির্ভুল আঘাতে সক্ষম কামান ও রকেট ব্যবস্থা চেয়ে আসছিল পশ্চিমাদের কাছ থেকে। এখন তারা এগুলো পেয়েছে এবং দক্ষিণ ও পূর্বাঞ্চলে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে এসব কামান ও রকেট ব্যবস্থা দিয়ে হামলার বিস্তারিত তথ্য জানানো হচ্ছে না। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়ির কর্মকর্তা ভাদিম ডেনিসেঙ্কো বুধবার জানিয়েছেন, গত দুই সপ্তাহে ইউক্রেন যেসব অস্ত্র পেয়েছে সেগুলো দিয়ে আমরা প্রায় দুই ডজন অস্ত্রের গুদাম ধ্বংস করতে সক্ষম হয়েছি।

এসব অস্ত্রের মধ্যে গুরুত্বপূর্ণ হলো মার্কিন হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। তবে ইউক্রেন এম৭৭৭ হাউইটজার পেয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার কাছ থেকে। এছাড়া দূরপাল্লার হাউইটজার ফ্রান্সও দিয়েছে কিয়েভকে। যুক্তরাজ্য প্রতিশ্রুতি দিয়েছে এম২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সরবরাহ করার। এগুলো হিমার্সের চেয়ে শক্তিশালী। তবে এটি স্পষ্ট নয় যে ইউক্রেনীয় সেনারা কখন এগুলো পরিচালনা শিখবে এবং মোতায়েন করা হবে।

সামরিক বিশ্লেষক ও সাবেক অস্ট্রেলীয় মেজর জেনারেল মিক রায়ান বলেন, গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনা, কমান্ড পোস্ট, বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম স্থাপনা ধ্বংসের জন্য হিমার্স ব্যবহার করা হয়।

দুই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, এই অস্ত্র পাওয়ার ফলে ইউক্রেনীয় হামলার ঝুঁকিতে রয়েছেন রুশ সেনা কর্মকর্তারা। হিমার্সের নির্ভুলতার কারণে ইউক্রেনীয়রা বেসামরিক হতাহত নিয়ে দুশ্চিন্তায় থাকবে না। গাইডেড রকেটগুলো দুই থেকে তিন মিটারের মধ্যে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এতে ইউক্রেনের আরেকটি সুবিধা হয়েছে, তারা দূর থেকে নির্ভুলভাবে রুশ নিশানায় হামলা চালাতে পারছে এবং কম রাউন্ড গোলাবারুদ ব্যবহার করেই তা করা যাচ্ছে।

সোমবার রাতে খেরসনের নোভা কাখোভকা শহরে রুশ অস্ত্র গুদামে বড় ধরনের হামলায় হিমার্স ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রথম আঘাতের পর দ্বিতীয় একটি বিস্ফোরণ হয়েছে, যা বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, প্রথম হামলায় একটি ছোট গর্ত তৈরি হয়েছে মাত্র।

স্থানীয় রুশপন্থী কর্মকর্তারা বলেছেন, হামলাস্থল থেকে হিমার্স রকেটের খণ্ডাংশ পাওয়া গেছে। সিরিয়াল নম্বর মিলে গেছে সরবরাহকৃত অস্ত্রের সঙ্গে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের