ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে রাতভর দশটি হামলা আঘাত হেনেছে। এতে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন মেয়র ওলেকসান্ডার সেয়েনকিয়েভিচ। এক টেলিগ্রাম পোস্টে এসব কথা জানান তিনি।
আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান জানান, ওই হামলায় দুইটি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত কয়েক দিন ধরে মাইকোলাইভ ঘিরে লড়াই জোরালো হয়েছে। খেরসন অঞ্চলের সীমান্তবর্তী গ্রামগুলো সম্মুখযুদ্ধের কেন্দ্রে পরিণত হয়েছে। দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার দখলকৃত এলাকা ফিরে পেতে জোরালো লড়াই শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী।
ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রধান জানান, বৃহস্পতিবার মাইকোলাইভে চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় এক ব্যক্তি আহত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে।
সূত্র: সিএনএন









