ইউক্রেন যুদ্ধ পশ্চিমা আধিপত্য শেষ হওয়ার ইঙ্গিত: টনি ব্লেয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২২, ২০:৫৩আপডেট : ১৭ জুলাই ২০২২, ২১:৪২

ইউক্রেন যুদ্ধ পশ্চিমা আধিপত্য শেষ হওয়ার ইঙ্গিত বলে মন্তব্য করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। লন্ডনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের জোটকে সমর্থনকারী একটি ফোরামে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

‘আফটার ইউক্রেন, হোয়াট লেসন্স নাউ ফর ওয়েস্টার্ন লিডারশিপ’ শীর্ষক ভাষণে বিশেষ করে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেন টনি ব্লেয়ার।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে পশ্চিমের আধিপত্যের অবসান ঘটছে। কারণ, রাশিয়ার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে চীন পরাশক্তির মর্যাদায় উঠে আসছে। এটি এই শতকের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলোর একটি।

ব্লেয়ার বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি বা সোভিয়েত ইউনিয়নের পতনের সময়টি ছিল বিশ্ব ইতিহাসের বাঁকবদলের মুহূর্ত। তবে এবার স্পষ্টতই পশ্চিমারা চালকের আসনে নেই।

সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা পশ্চিমা রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য অবসানের দিকে যাচ্ছি। পৃথিবী অন্তত দ্বিমেরু এবং সম্ভবত বহুমুখী হতে চলেছে। আর এই শতকের সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক পরিবর্তনটি আসবে চীন থেকে, রাশিয়া থেকে নয়।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম