ইউক্রেনের শস্য রফতানি, এরদোয়ানের সঙ্গে কথা বলবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২২, ২২:০১আপডেট : ১৮ জুলাই ২০২২, ২২:২০

ইউক্রেনের শস্য রফতানি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তেহরানে অনুষ্ঠিতব্য দুই নেতার বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউরি উশাকভ বলেন, বিষয়টি নিয়ে এরদোয়ানের সঙ্গে আলোচনা হবে। আমরা এ নিয়ে কাজ চালিয়ে যেতে প্রস্তুত।

দীর্ঘদিন ধরে ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের বন্দর এলাকা দিয়ে দেশটির বেশিরভাগ খাদ্যশস্য রফতানি হতো। তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে বন্দর এলাকাটি অবরুদ্ধ হয়ে আছে। তবে কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য পরিবহন পুনরায় শুরুর লক্ষ্যে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের শেষের দিকে রাশিয়া, ইউক্রেন, তুরস্ক ও জাতিসংঘের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। এরমধ্যেই পুতিনের উপদেষ্টার মন্তব্য সামনে এলো।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম