৪টি মার্কিন হিমার্স লঞ্চার ধ্বংসের দাবি রাশিয়ার, ইউক্রেনের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২২, ২০:৩৬আপডেট : ২২ জুলাই ২০২২, ২০:৩৬

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, ইউক্রেনে তাদের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত চারটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হিমার্স) ধ্বংস করেছে। মস্কোর এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। কিয়েভ বলেছে, ইউক্রেনকে দেওয়া পশ্চিমাদের সহযোগিতাকে দুর্বল করার চেষ্টা হিসেবে এই মিথ্যা ছড়ানো হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

নিয়মিত ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র নির্মিত চারটি মাল্টিপল রকেট সিস্টেম (হিমার্স) এবং একটি রিলোডিং যান ধ্বংস করা হয়েছে।

রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে রণক্ষেত্রের খবরটি যাচাই করা সম্ভব হয়নি।

এই মাসের শুরুতে ইউক্রেনকে হিমার্স ব্যবস্থা সরবরাহ করে যুক্তরাষ্ট্র। কিছু দিন ইউক্রেনে ৮টি হিমার্স পাওয়ার কথা স্বীকার করেছে। যুদ্ধের সম্ভাব্য গেমচেঞ্জার হিসেবে এগুলোর ভূয়সী প্রশংসা করে ইউক্রেন।

অত্যাধুনিক এই অস্ত্রগুলো নির্ভুলভাবে দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এর ফলে ইউক্রেন যুদ্ধক্ষেত্রের দূর থেকে রুশ নিশানা ও অস্ত্র গুদামে হামলা চালাতে পারছে।

ইউক্রেনে প্রথম হিমার্স ব্যবস্থা আসার কয়েকদিন পর ৬ জুলাই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল তারা এগুলো ধ্বংস করেছে। এর স্বপক্ষে তারা একটি হামলার ভিডিও প্রকাশ করে।

ইউক্রেন তখনও রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছিল। তারা বলেছিল, যুদ্ধে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার রুশ সেনাদের জন্য বড় আঘাত।

শুক্রবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফের এক উপদেষ্টা সেরহি লেসচেঙ্কো বলেছেন, ইউক্রেন হিমার্স ব্যবস্থার ব্যবহার করছে। এতে আগ্রাসনকারী রাষ্ট্রের ভয়াবহ ক্ষতি হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া পশ্চিমাদের পাঠানো অস্ত্রের সরবরাহ বন্ধ করতে চাইছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম