কিয়েভে শীর্ষ মার্কিন প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২২, ১৩:২৬আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৩:২৬

চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন কংগ্রেসের একটি শীর্ষ প্রতিনিধি দল। ইউক্রেনীয় বন্দর নগরী ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই প্রতিনিধি দলটি শনিবার কিয়েভ সফরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে প্রতিশ্রুতি দেন। রবিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

কংগ্রেসের এই প্রতিনিধিদলের মধ্যে ছিলেন হাউস আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান এডাম স্মিথ। কিয়েভে সফর করা তিনিই সবশেষ শীর্ষ পর্যায়ের কোনও মার্কিন প্রতিনিধি।

জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলটি বিবৃতিতে জানিয়েছে, 'মিত্র দেশ এবং অংশীদারদের সঙ্গে নিয়ে অর্থনৈতিক, সামরিক এবং মানবিক সহায়তা নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র'।

এতে আরও বলা হয়েছে, সহায়তা অব্যাহত থাকবে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনের সাহসী জনগণের জন্য।

রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র প্রথম থেকেই কিয়েভকে আধুনিক অস্ত্র দিয়ে সহায়তায় করে আসছে। তবে ওয়াশিংটনের এমন পদক্ষেপ চলমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে অভিযোগ ক্রেমলিনের।

/এনবি/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি