৯২ ইউক্রেনীয় সেনার বিরুদ্ধে অভিযোগ গঠন রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২২, ১৭:০৩আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৭:০৩

ইউক্রেনের সামরিক বাহিনীর ৯২ জন সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করেছে রাশিয়া। এ সংক্রান্ত রুশ তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার ব্যাস্ট্রিকিন দেশটির সরকারি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আলেকজান্ডার ব্যাস্ট্রিকিন বলেন, এক হাজার ৩০০ টিরও বেশি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

রাশিয়ার ঐতিহাসিক মিত্র ইরান, সিরিয়া ও বলিভিয়ার মতো দেশগুলোর সমর্থিত একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালেরও প্রস্তাব করেন আলেকজান্ডার ব্যাস্ট্রিকিন।

তিনি জানান, ইতোমধ্যেই অভিযুক্ত ৯২ জন ছাড়াও ইউক্রেনীয় বাহিনীর ৫১ জন কমান্ডারসহ প্রায় ৯৬ জনকে খুঁজছে রাশিয়া।

কিয়েভের তরফে অবশ্য এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে এ মাসের গোড়ার দিকে ইউক্রেন জানিয়েছে, ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে রুশ বাহিনীর দ্বারা সংঘটিত ২১ হাজারেরও বেশি যুদ্ধাপরাধ এবং অন্যান্য অপরাধের ঘটনা যাচাই বাছাই করছে কিয়েভ।

গত মে মাসে একজন বেসামরিক নাগরিককে হত্যার দায়ে রাশিয়ার একজন ট্যাংক কমান্ডারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন ইউক্রেনের একটি আদালত।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের