রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: কৃষ্ণ সাগরে ‘অপরিহার্য’ মহড়া বাতিল করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২২, ২২:৩৮আপডেট : ২৫ জুলাই ২০২২, ২২:৩৮

ইউক্রেনে রুশ আক্রমণের কারণে কৃষ্ণ সাগরে মার্কিন নৌবাহিনীর সামরিক মহড়া বাতিল করা হয়েছে। এই মহড়াকে ইউরোপে রাশিয়ার আক্রমণ ঠেকাতে ‘অপরিহার্য’ বলে উল্লেখ করা হয়েছিল। কর্মকর্তাদের বরাতে এখবর জানিয়েছে মার্কিন সাময়িকী নিউজউইক।

মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র নিউজউইককে বলেছেন, ‘সী ব্রিজ ২০২২’ এই গ্রীষ্মে কৃষ্ণ সাগরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইউক্রেনে রাশিয়ার চলমান আক্রমণের কারণে তা বাতিল করা হয়েছে।

এর আগে ২০২১ সালের জুলাই মাসে অনুষ্ঠিত মহড়ায় স্বাগতিক দেশ ছিল যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। এতে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস রস আরলেই বার্ক-ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারসহ ন্যাটো ও মিত্রদের ৩২টি যুদ্ধজাহাজ অংশ নেয়।

গত বছর কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ বহরের কমান্ডার নিউজউইককে বলেছিলেন, সী ব্রিজ মহড়া ইউরোপে রুশ আক্রমণ ঠেকাতে অপরিহার্য। যা ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সমর্থনের নিশ্চয়তা দেবে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণ শুরু হওয়ার আগ পর্যন্ত সী ব্রিজ ২০২২ নিয়ে পরিকল্পনা চলমান ছিল। জানুয়ারিতে ইউক্রেনীয় বন্দর নগরী ওডেসাতে একটি পরিকল্পনা বৈঠক হয়েছিল। মার্চে আরেকটি বৈঠক নির্ধারিত থাকলেও তা বাতিল হয়।

শনিবার মার্কিন নৌবাহিনীর ইউরোপ-আফ্রিকা’র ক্যাপ্টেন টামারা লরেন্স এক ইমেইল বার্তায় বলেছেন, ওই মহড়ার বদলে এবার ছোট আকারে ন্যাটোর অপারেশন মহড়া চলমান রয়েছে। এতে কোনও মার্কিন যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে না। এই মহড়ার নাম ব্রিজ ২০২২। গত সপ্তাহে এটি শুরু হয়েছে। বুলগেরিয়ার কৃষ্ণ সাগরীয় বন্দর শহর ভারনা ও বুরগাসের কাছে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

বুলগেরীয় বার্তা সংস্থার মতে, এতে ২৪টি নৌযান, ৫টি উড়োজাহাজ, দুটি হেলিকপ্টার অংশ নিচ্ছে। ইউক্রেনে রুশ আক্রমণের পর এটিই প্রথম বড় আকারের ন্যাটোর মহড়া। যুক্তরাষ্ট্রের কোনও যুদ্ধজাহাজ অংশ না নিলেও এতে মার্কিন সেনা ও উড়োজাহাজ অংশ নিচ্ছে। ন্যাটোর দশটি দেশের অংশগ্রহণকারী সেনার সংখ্যা ১ হাজার ৩৯০ জন। দেশগুলোর মধ্যে রয়েছে আলবেনিয়া, বেলজিয়াম, গ্রিস, ইতালি, লাটভিয়া, পোল্যান্ড, রোমানিয়া ও তুরস্ক।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক