অবশেষে ওডেসা বন্দর ছাড়লো প্রথম শস্যবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২২, ১৩:২৪আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৪:৩৯

২৬ হাজার টন ভুট্টা নিয়ে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর ওডেসা থেকে সোমবার প্রথম শস্যবাহী জাহাজ ছেড়ে গেছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে পাঁচ মাসের বেশি সময় পর কৃষ্ণসাগরীয় বন্দর থেকে শস্যবাহী জাহাজ ছেড়ে গেলো।

দীর্ঘ অচলাবস্থা কাটতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় সম্প্রতি একটি চুক্তিতে উপনীত হয় কিয়েভ ও মস্কো। এরই অংশ হিসেবে সোমবার (১ আগস্ট) সিয়েরা লিওনের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘রজোনি’ লেবাননের উদ্দেশে ওডেসা বন্দর ছেড়েছে। সকালেই জাহাজটিকে ধীরে ধীরে ইউক্রেনের ওডেসা বন্দর থেকে বের হতে দেখা গেছে। জাতিসংঘ বিবৃতিতে জানিয়েছে, ২৬ হাজার টন ভুট্টা বহন করছে ‘রজোনি’ কার্গো জাহাজটি।

বিশাল পণ্যবাহী জাহাজটি আগামী মঙ্গলবার (২ আগস্ট) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছাবে। রাশিয়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বন্দরগুলোকে অবরোধ করে রেখেছে। এতে দীর্ঘসময় খাদ্য রফতানি প্রক্রিয়া বাধা গ্রস্ত হয়।

ইউক্রেন বিশ্বের চতুর্থ খাদ্যশস্য রফতানিকারক দেশ। বিশ্বের ৪২ ভাগ সূর্যমুখী তেল উৎপাদন হয় এই দেশটিতে। এছাড়া মোট ভুট্টার ১৬ শতাংশ এবং গমের ৯ শতাংশ উৎপাদন করে দেশটি। গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধের জেরে বিশ্বে গমের সবচেয়ে বড় রফতানিকারক রাশিয়া থেকেও রফতানি কমে গেছে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম