‘হিমার্সের সামনে টিকতে পারছে না রুশ সেনারা’

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২২, ১৭:৪২আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৭:৪২

ইউক্রেনের একটি শহরের মেয়র বলেছেন, ইউক্রেনীয় সেনাদের পদক্ষেপের কারণে পাল্টা হামলার আগেই দখলদার রুশ সেনাদের প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। মার্কিন সাময়িকী নিউজউইকের এক প্রতিবেদনে মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরভের এ মন্তব্য প্রকাশিত হয়েছে।

সোমবার সকালে টেলিগ্রামে ফেদোরভ বলেছেন, সম্প্রতি নির্ভুল আঘাতে সক্ষম হিমার্স দিয়ে পরিচালিত হামলায় শতাধিক রুশ সেনা নিহত হয়েছে।

টেলিগ্রামে তিনি বেশ কয়েকটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন। এগুলোতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।

ফেদোরভ বলেন, আজ নির্ভুল হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে মেলিতোপোলের একটি শিল্প অবকাঠামোতে দখলদারদের অবস্থানে হামলা চালানো হয়েছে।

নিউজউইককে তিনি বলেছেন, পুরনো একটি সামরিক বিমানবন্দরে রুশ ঘাঁটি ছিল একটি লক্ষ্যবস্তু। অপর লক্ষ্যবস্তু ছিল একটি পুরনো কারখানা, যেটিকে সামরিক গুদাম হিসেবে ব্যবহার করছে দখলদাররা।

তিনি জানান, ইউক্রেনপন্থীদের কাছ থেকে রুশ সেনাদের এসব অবস্থানের তথ্য পাওয়া গেছে।

টেলিগ্রামে প্রকাশিত বার্তায় মেয়র ফেদোরভ আরও লিখেছেন, প্রাথমিক তথ্য অনুসারে, বেশ কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। রাতে অস্থায়ী ব্যারাকে থাকা শতাধিক রুশ সেনা নিহত হয়েছে।

তিনি আরও লিখেছেন, হিমার্স আমাদের খুব কাজে লাগছে। হিমার্স মেলিতোপোলে আসার পর আমরা একাধিক রুশ অবস্থান ধ্বংস করেছি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম