ক্রিমিয়ায় বিস্ফোরণে কেঁপে উঠলো রুশ সামরিক ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২২, ১৩:৫০আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৩:৫০

ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, ক্রিমিয়ায় রুশ বিমানঘাঁটিতে সিরিজ বিস্ফোরণ ঘটেছে। ইউক্রেনপন্থীরা এসব হামলা চালিয়ে থাকতে পারে। হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছে। রুশ দখলে থাকা অঞ্চলটিতে এই হামলায় সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে কিয়েভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক ইঙ্গিত দিয়েছেন, রুশ বাহিনীর অযোগ্যতা বিস্ফোরণের সম্ভাব্য একটি কারণ হতে পারে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া পশ্চিম উপকূলে সাকি বিমানঘাঁটিতে মজুত করে রাখা গোলাবারুদের বিস্ফোরণ ঘটেছে।

তবে বিস্ফোরণে কোনও বিমান সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা হামলার কথা অস্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা অন্তত ১২টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

ক্রিমিয়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে, এক বেসামরিকের নিহত ও অপর আটজন আহত হয়েছে। ঘটনার চারপাশে পাঁচ কিলোমিটার এলাকায় মানুষ ও যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

হামলায় ইউক্রেনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন মিখাইলো পডোলিয়াক। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই না। এতে আমাদের করার কী আছে? দখলদারিত্বে বসবাস করা মানুষরা বুঝতে পারছে দখলদারদের দিন শেষ হয়ে আসছে।

মঙ্গলবারের ভিডিও বার্তায় জেলেনস্কি সরাসরি বিস্ফোরণের কথা উল্লেখ করেননি। কিন্তু তিনি বলেছেন, মানুষ যে ক্রিমিয়াতে মনোযোগ দিচ্ছে তা সঠিক।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী