ইউক্রেনের বন্দর ছাড়লো শস্যবাহী আরও দুই জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২২, ১৫:১৫আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৬:৩৭

ইউক্রেনের বন্দর থেকে একদিনে ১৫ হাজার টন শস্য নিয়ে ছেড়ে গেছে আরও দুইটি জাহাজ। এ বিষয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজ দুটিতে সূর্যমূখীর বীজ ও ভুট্টা রয়েছে।

যুদ্ধে রাশিয়ার অবরোধের কারণে দীর্ঘদিন ইউক্রেন থেকে শস্যবাহী জাহাজ ছেড়ে যেতে পারেনি। এতে খাদ্য সংকট দেখা দেয়। তবে দীর্ঘ অচলাবস্থা কাটতে গত (২২ জুলাই) জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় একটি চুক্তিতে উপনীত হয় কিয়েভ ও মস্কো। এরই অংশ হিসেবে ধারাবাহিকভাবে ইউক্রেন থেকে শস্যবাহী ছেড়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

শনিবার চোরনোমর্স্ক বন্দর থেকে বার্বাডোস পতাকাবাহী জাহাজ ফুলমার এস ১২ হাজার টন ভুট্টা নিয়ে তুরস্কের ইস্কেন্ডারুনের উদ্দেশে ছেড়ে গেছে।

অপরটি মার্শাল দ্বীপপুঞ্জ পতাকাবাহী থো। চর্নমোর্স্ক বন্দর থেকে ৩ হাজার টন সূর্যমূখী বীজ নিয়ে তুরস্কের উত্তর-পশ্চিম তেকিরদাগের উদ্দেশে যাত্রা করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হামলার শুরুর পর থেকেই ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরগুলো অবরুদ্ধ করে ফেলে রুশ বাহিনী। এতে ইউক্রেনে উৎপাদিত বিপুল শস্য আটকা পড়ে। ইউক্রেন বিশ্বের চতুর্থ খাদ্যশস্য রফতানিকারক দেশ। বিশ্বের ৪২ ভাগ সূর্যমুখী তেল উৎপাদন হয় এই দেশটিতে। এছাড়া মোট ভুট্টার ১৬ শতাংশ এবং গমের ৯ শতাংশ উৎপাদন করে দেশটি। গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধের জেরে বিশ্বে গমের সবচেয়ে বড় রফতানিকারক রাশিয়া থেকেও রফতানি কমে গেছে।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম