ইউক্রেনের জাতীয় সংগীত দিয়ে স্বাগত জানানো হলো রুশ পর্যটকদের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২২, ১৫:৫২ আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৫:৫২

নরডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ডে ইউক্রেনের জাতীয় সংগীত দিয়ে স্বাগত জানানো হয়েছে রুশ পর্যটকদের। দেশটির পূর্বাঞ্চলীয় ইমাত্রা শহরের একটি সেতুতে এ ঘটনা ঘটেছে। এই সেতু থেকে দেশটির অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক আকর্ষণ ইমট্রাঙ্কোস্কি র‌্যাপিড দেখা যায়। ফলে এটি দেখতে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হয়। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে নদীর প্রায় শতাব্দী প্রাচীন বাঁধটি খুলে দেওয়া হয় এবং ফিনিশ সুরকার জিন সিবেলিয়াসের সংগীতের শব্দে সেতুর নিচে পানি প্রবাহিত হয়। রুশ পর্যটকদের কাছে জায়গাটি বেশ জনপ্রিয়।

এ বছরের জুলাইয়ের শেষ দিক থেকে সেখানকার নিয়মিত রুটিনে পরিবর্তন আসে। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে ইউক্রেনের জাতীয় সঙ্গীত বাজিয়ে অনুষ্ঠান শুরুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

পরিবারের সদস্যদের সঙ্গে ইমাত্রায় ঘুরতে এসেছেন ৪৪ বছরের মার্ক কোসিখ। তিনি বলেন, এটি রুশ নাগরিকদের জন্য একটি বাজে ব্যাপার, যারা ফিনল্যান্ডকে ভালোবাসে। তবে ফিনল্যান্ড সরকারের বাস্তবতা আমরা অনুধাবন করতে পারছি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
কাশ্মিরে জওয়ানের গুলিতে কোম্পানি কমান্ডারসহ নিহত ৪
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ