তুরস্ককে ধন্যবাদ জানালেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২২, ১৫:১৭আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৫:১৭

ইউক্রেনের শস্য রফতানি চুক্তিতে ‘প্রধান ভূমিকা’ রাখায় তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ইস্তাম্বুলে ইউক্রেনের শস্য রফতানির কার্যক্রম তত্ত্বাবধানে গঠিত জয়েন্ট কো-অর্ডিনেশন সেন্টারে (জেসিসি) তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চুক্তিতে আঙ্কারার ভূমিকার প্রশংসা করেন তিনি।

গত ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের ঘটনায় প্রথমবারের মতো ইউক্রেনীয় শস্য রফতানি মুখ থুবড়ে পড়ে। শস্য রফতানিতে দীর্ঘ অচলাবস্থা কাটতে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় মস্কোর সঙ্গে চুক্তিতে উপনীত হয় কিয়েভ। আনুষ্ঠানিকভাবে এটি ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামে পরিচিত। আঙ্কারা জানিয়েছে, এর আওতায় ইতোমধ্যেই ২৭টি জাহাজ ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলীয় বন্দর ছেড়ে গেছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ওই চুক্তিতে ইউক্রেনীয় খাদ্যশস্যের পাশাপাশি রাশিয়ায় উৎপাদিত খাদ্যশস্য এবং সারও বিশ্ববাজারে আনার কথা বলা হয়েছে। এটি বাস্তবায়নে বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি খাতের সহযোগিতা করা উচিত।

জেসিসি-তে প্রতিনিধিত্ব করা প্রতিনিধি দলে থাকা ইউক্রেন, রাশিয়া, তুরস্ক ও জাতিসংঘের প্রতিটি সদস্য নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বলেও উল্লেখ করেন গুতেরেস।

রাজনৈতিক সদিচ্ছা, অপারেশনাল দক্ষতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্য অর্জনের ওপর জোর দেন জাতিসংঘ মহাসচিব।

তার ভাষায়, ‘এই চুক্তির অন্য অংশটি হলো বিশ্ববাজারে রুশ খাদ্যশস্য ও সারের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা, যা নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়। এগুলো বাজারে আনতে সব দেশের সরকার এবং বেসরকারি খাতের সহযোগিতা গুরুত্বপূর্ণ।’

২০২২ সালে সার না পেলে ২০২৩ সালে বিশ্বে খাবারের পর্যাপ্ত যোগান নাও থাকতে পারে বলেও সতর্ক করেন গুতেরেস। তিনি বলেন, পণ্যের বাজারকে আরও শান্ত রাখতে এবং ভোক্তাদের জন্য অপেক্ষাকৃত কম দাম নিশ্চিত করতে ইউক্রেন ও রাশিয়া থেকে আরও বেশি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

জাতিসংঘ মহাসচিব বলেন, আমরা একটি দীর্ঘ প্রক্রিয়ার শুরুতে রয়েছি। গতকাল আমি ওডেসা বন্দরে ছিলাম। সেখানে একটি জাহাজে গম লোড হতে দেখেছি। জাহাজে গম ভরতে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান