ইউক্রেনীয় গোলাবারুদের গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২২, ২০:০৪আপডেট : ২১ আগস্ট ২০২২, ২০:০৪

ইউক্রেনের ওডেসা অঞ্চলে দেশটির একটি গোলাবারুদের গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। এটিতে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট ব্যবস্থা এবং অন্যান্য পশ্চিমা বিমান বিধ্বংসী ব্যবস্থায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মজুত ছিল বলে দাবি মস্কোর। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের কালিব্র ক্ষেপণাস্ত্র দিয়ে গোলাবারুদের গুদামটি ধ্বংস করে দেওয়া হয়েছে।

এছাড়া খেরসন অঞ্চলে দুইটি এম৭৭৭ হাউইটজার ধ্বংসের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাপোরিজ্জিয়া অঞ্চলে তারা ইউক্রেনের একটি জ্বালানি ডিপোও ধ্বংস করে দিয়েছে যেটিতে ১০০ টনেরও বেশি ডিজেল ছিল।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হয়। রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা ইউক্রেনকে কয়েকশ’ কোটি ডলার মূল্যের অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে। এগুলোর মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট ব্যবস্থাও রয়েছে। কিয়েভের দাবি, যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্রের প্রভাব পড়তে শুরু করেছে। সংঘাত শুরুর পর থেকে রাশিয়ার অন্তত ৩০টি সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ রাখার স্থানে সফলভাবে হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। এসব হামলায় পশ্চিমাদের পাঠানো একাধিক মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক