স্বাধীনতা দিবসে হামলা নিয়ে রাশিয়াকে জেলেনস্কির হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২২, ১৮:৪০আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৮:৪০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বুধবার (২৪ আগস্ট) ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়া হামলা চালালে শক্তিশালী পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডাকে নিয়ে সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, পাল্টা পদক্ষেপ বাড়বে এবং তা আরও শক্তিশালী হবে।

এসময় ডুডা বলেছেন, জেলেনস্কি ও ইউক্রেনীয়রা তাদের দেশের অখণ্ডতার জন্য লড়াই করছে।

জেলেনস্কি আশঙ্কা করছেন, ইউক্রেনের স্বাধীনতা দিবসের উদযাপনে রাশিয়া নোংরা কিছু করার চেষ্টা করতে পারে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসার দিনটিকে ইউক্রেন স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে আসছে।

ইউক্রেনের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে ইউক্রেনীয় বেসামরিক ও সরকারি স্থাপনায় রাশিয়ার হামলা আসন্ন বলে সতর্ক করেছে। দূতাবাস মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে।

এই বিবৃতির পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা বলেছেন, বুধবার (২৪ আগস্ট) ইউক্রেনের স্বাধীনতা দিবসে কিয়েভে রুশ হামলার আশঙ্কায় বেসামরিক মানুষ রাজধানী ছাড়ছেন। 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের