প্রথমবার জাপোরিজ্জিয়া বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২২, ০৯:৪০আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১০:০৯

রাশিয়ার অধিকৃত ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেলো। বৃহস্পতিবার প্ল্যান্টের সঙ্গে ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বিদ্যুৎ সংযোগ আবারও সচল করা হয়। ওভারহেড লাইনে আগুন ধরে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়। অবশ্য এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। 

ওভারহেড ইলেকট্রিক লাইনে অগ্নিকাণ্ডে ইতিহাসের প্রথমবার জাতীয় গ্রিড থেকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বিচ্ছিন্ন হয় যায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ' শুধুমাত্র বিকল্প ব্যবস্থা থাকায় জাপোরিজ্জিয়ার প্ল্যান্টি নিরাপদে কাজ করতে সক্ষম হয়'।

অগ্নিকাণ্ডের কারণে ওভারহেড পাওয়ার লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়। এতে প্ল্যান্টের সঙ্গে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পারমাণবিক প্ল্যান্টকে ঘিরে সম্প্রতি ইউক্রেনীয় এবং রুশ বাহিনীর লড়াইয়ের মধ্যে এ ঘটনা ঘটলো।

স্যাটেলাইট থেকে আগুন লাগার দৃশ্য

বৃহস্পতিবার রাতে সতর্ক করে জেলেনস্কি বলেন, ডিজেলে জেনারেটর চালু না করা হলে এবং সেখানে থাকা আমাদের কর্মীরা যদি তাৎক্ষণিক ব্যবস্থা না নিতো তবে বিকিরণের মতো দুর্ঘটনা দেখতে হতো।

স্ট্যাটেলাইটের চিত্রে দেখা গেছে, পারমাণবিক কমপ্লেক্সের পাশের একটি জায়গা থেকে আগুন জ্বলছে। এ ঘটনায় রুশ বাহিনীর গোলাবর্ষণের জন্যই হয়েছে বলে দায়ী করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। 

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম