ক্রিমিয়া থেকে কেন যুদ্ধবিমান সরাচ্ছে রাশিয়া?

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২২, ০৯:৪৯আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৯:৫৮

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপত্যকার সামরিক স্থাপনাসহ গুরুত্বপূর্ণ জায়গায় সম্প্রতি একাধিক হামলা চালিয়েছে ইউক্রেন। ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে ক্রিমিয়া থেকে পর্যায়ক্রমে যুদ্ধ বিমান সরিয়ে নিচ্ছে মস্কো। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বরাতে (শুক্রবার ২৬ আগস্ট) এক প্রতিবেদন প্রকাশ করেছে নিউজউইক।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ৬ মাস পার হলেও কোনও পক্ষ থেকে এর লাগাম টানার কোনও ইঙ্গিত নেই। বরং হামলার গতি আরও বাড়িয়েছে উভয়পক্ষই। ন্যাটোর গোপন প্রতিবেদনে জানা গেছে, ক্রিমিয়া থেকে ইতোমধ্যে নিজেদের ১০টি যুদ্ধ বিমান সরিয়েছে রাশিয়া।

২০১৪ সালে জোরপূর্বক ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। হারানো ক্রিমিয়া উপত্যকা ফিরে পেতে সম্প্রতি ইউক্রেন বেশ তৎপরতা দেখাচ্ছে। উপত্যকায় রুশ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার ফলে চিন্তার ভাঁজ পড়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের। যদিও এসব হামলা নিয়ে খুব একটা কথা বলেনি ইউক্রেন।

নিউজ ইউকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলার মধ্যে রুশ বিমান ঘাঁটি, পরিবহন সেক্টর, সামরিক ডিপো এবং কমান্ড সেন্টার রয়েছে। এসব হামলায় দূরপাল্লার অস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। এতে একদিকে ক্রিমিয়ায় রুশদের ভেতরে যেমন ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে, বিপরীতে ইউক্রেনের বেড়েছে মনোবল।

গত ৯ আগস্ট ক্রিমিয়ার পশ্চিম উপকূলের সাকি বিমান ঘাঁটিতে কমপক্ষে ১২টি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে। স্যাটেলাইটেও অগ্নিকাণ্ডের চিত্র ধরা পড়ে।

ন্যাটোর নথিতে দেখা গেছে, ইউক্রেন থেকে এমন হামলা ঠেকাতে ক্রিমিয়ায় থাকা রুশ বিমান বাহিনীকে বিভিন্ন জায়গায় সরিয়ে নেওয়া হতে পারে। ইতোমধ্যে ১০টি অত্যাধুনিক যুদ্ধবিমান রুশ ভূখণ্ডে সরানো হয়েছে। যার মধ্যে ৬টি এসইউ-৩৫ যুদ্ধবিমান এবং ৪টি মিগ-৩১ বিএম ইন্টারসেপ্টর। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৩২টি রুশ যুদ্ধবিমান সেখানে অবস্থান করছে, বেশিরভাগই এসইউ-২৭।

চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঙ্গীকার ব্যক্ত করেন, যেকোনও মূল্যে ক্রিমিয়াকে রুশ বাহিনীর হাত থেকে ফেরোনো হবে। ক্রিমিয়াকে ফেরোনোর মধ্যে দিয়েই যুদ্ধ শেষ হবে।

আরও বলেন, আমরা ক্রিমিয়ায় ইউক্রেনের নাগরিকদের জন্য স্বাধীনতা আনবো। যারা রুশ দখলদারদের দমন-পীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন আমরা সেসব মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। আমি জানি, ক্রিমিয়া ইউক্রেনের সঙ্গেই আছে। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে আমরাই বিজয়ী হবো। আমাদের ক্রিমিয়াকে দখলমুক্ত করবো।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম