রণক্ষেত্র ছেড়ে ফ্রান্সে পালালেন রুশ প্যারাট্রুপার

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২২, ১৮:০৯আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৮:০৯

ইউক্রেনে রাশিয়ার আক্রমণে অংশ নেওয়া এক রুশ প্যারাট্রুপার ফ্রান্সে পালিয়েছেন। পাভেল ফিলাতিয়েভ নামের এই রুশ সেনা রবিবার ফ্রান্স পৌঁছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। ৩৪ বছর বয়সী এই রুশ সেনা রাশিয়ার ৫৬তম এয়ারবর্ন রেজিমেন্টের সদস্য ছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

খবরে উল্লেখ করা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর দুই মাস খেরসন ও মাইকোলাইভে মোতায়েন ছিলেন ফিলাতিয়েভ। পরে চোখে সংক্রমণের জন্য রণক্ষেত্র থেকে তাকে প্রত্যাহার করা হয়।

আগস্টে রুশ সামাজিক যোগাযোগমাধ্যম ভিকে-তে রাশিয়ার সামরিক বাহিনীর সমালোচনা করে তিনি ১৪১ পৃষ্ঠার একটি লেখা প্রকাশ করেছেন। এই ঘটনায় ‘ফেক নিউজ’ ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের আশঙ্কায় তিনি ফ্রান্সে পালিয়েছেন।

ফিলাতিয়েভ লিখেছেন, আরেকটি দেশে আক্রমণের নৈতিক অধিকার আমাদের নেই। বিশেষ করে যখন ওই দেশটি আমাদের ঘনিষ্ঠ। ইউক্রেনে আক্রমণের আগে থেকেই রুশ বাহিনীর প্রশিক্ষণ ও সরঞ্জামের ঘাটতি ছিল। বছরের পর বছর ধরে বিশৃঙ্খলা ও দুর্নীতি বাহিনীটিকে অগ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে গেছে।

তিনি আরও লিখেছেন, শান্তিপূর্ণ সময়েই বিশৃঙ্খলায় থাকা বাহিনীটির দুর্নীতি ও অযোগ্যতা যুদ্ধের সময় আরও স্পষ্ট হয়েছে। কোনও পেশাদারিত্ব ছিল না।

ফিলাতিয়েভ দাবি করেছেন, ইউক্রেনে আক্রমণে বেসামরিক ও বন্দিদের নিপীড়নে তিনি ও তার ইউনিট জড়িত ছিল না।

তার দাবি, ক্রিশিয়ার সেভাস্তোপোল শহরের একটি সামরিক হাসপাতালে নেওয়ার পর তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে তাকে হুমকি দেন, লড়াইয়ে না ফিরলে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে।

আগস্টের শুরুর দিকে ফিলাতিয়েভ ক্রিমিয়া ছাড়েন এবং ভিকেতে তার যুদ্ধের জবানবন্দি প্রকাশ করেন। গ্রেফতার এড়াতে বেশ কয়েকটি শহর ঘুরে এই সপ্তাহে তিউনিসিয়া হয়ে ফ্রান্স পৌঁছান ফিলাতিয়েভ।

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় পেলে ‘যুদ্ধের অবসানের জন্য’ কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক