জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২২, ০৯:২৮আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৫:০৫

জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার কিয়েভে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের আগে মঙ্গলবার সকালে কিয়েভে পৌঁছান রাফায়েল গ্রোসির নেতৃত্বাধীন আইএইএ-র ১৪ সদস্যের বিশেষজ্ঞ দলের সদস্যরা।

টুইটারে দেওয়া পোস্টে রাফায়েল গ্রোসি বলেছেন, আমাদের অবশ্যই ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আজ জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারপাশের পরিস্থিতি ইউক্রেন এবং সমগ্র বিশ্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমস্যাগুলোর একটি। সেখানে সম্ভাব্য বিস্ফোরণ, পারমাণবিক চুল্লির ব্যর্থতা, ইউক্রেনীয় নেটওয়ার্ক থেকে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো বড় ধরনের ঝুঁকি রয়েছে।’

তিনি রাফায়েল গ্রোসির নেতৃত্বে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মিশনকে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি এড়াতে ‘সম্ভব সবকিছু করার’ আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি ওভারহেড লাইনে আগুন ধরে যাওয়ায় জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত বৃহস্পতিবার ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটে। তবে ছয়টি রিঅ্যাক্টরের মধ্যে দুইটির সংযোগ পুনস্থাপিত হয়। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য রাশিয়াকে দায়ী করে ইউক্রেন।

ইউক্রেনের বিদ্যুতের এক-পঞ্চমাংশ আসে এই জাপোরিজ্জিয়া বিদ্যুৎকেন্দ্র থেকে। সেখানে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর হামলা-পাল্টা হামলার ঘটনায় পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম