হাসপাতালের জানালা দিয়ে পড়ে রুশ তেল কোম্পানির প্রধানের রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৪

মস্কোর একটি হাসপাতালের জানালা দিয়ে পড়ে মারা গেছেন রাশিয়ার লুকোয়েল তেল কোম্পানির চেয়ারম্যান রাভিল ম্যাগানভ। তার মৃত্যুকে রহস্যজনক বলে মনে করা হচ্ছে।

একাধিক সূত্র রুশ মিডিয়াকে জানিয়েছে, ৬৭ বছর বয়সী রাভিল ম্যাগানভ মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানকার জানালা থেকে পড়ে গুরুতর আহত হলে মৃত্যু হয় তার। ইউক্রেনে মস্কোর অভিযান চলা অবস্থায় তিনি সর্বশেষ শীর্ষ ব্যক্তি, যার রহস্যজনক মৃত্যু হয়েছে।

গত মার্চের দিকে হতাহতের পরিবারের প্রতি শোক জানিয়ে রাশিয়াকে ইউক্রেন অভিযান শেষ করার আহ্বান জানিয়েছিলেন তিনি।

রাভিল ম্যাগানভ দুই বছর আগে লুকোয়েলের বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেন। তিনি ১৯৯৩ সালে বেসরকারি তেল কোম্পানিতে কাজ শুরু করেন। তার মৃত্যু নিয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম