জাপোরিজ্জিয়া ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:২২

জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের যে শঙ্কা রয়েছে, তা এড়াতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। কয়েক সপ্তাহ ধরে কেন্দ্রটির আশপাশে রাশিয়ার গোলাবর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার উদ্বেগের মধ্যেই এই প্রস্তাব দিলেন তিনি।

শনিবার ইউরোপের এই বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধি দল। রাশিয়ার হামলার ফলে পারমাণবিক কেন্দ্রের সবশেষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। ফলে রিজার্ভ লাইন দিয়ে চলছে কার্যক্রম।

এ নিয়ে শনিবার (৩ সেপ্টেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও এরদোয়ানের মধ্যে ফোনালাপ হয়। এরদোয়ান তার সমকক্ষ পুতিনকে বলেন, জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে চলমান সমস্যা সমাধানে তুরস্ক মধ্যস্থতার ভূমিকা রাখতে পারে। যেমন, ইউক্রেন-রাশিয়ার শস্য ইস্যু সমাধানে ভূমিকা রেখেছিল আঙ্কারা।

একই প্রস্তাব দিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন এরদোয়ান। তবে এ বিষয়ে কিছু জানায়নি কিয়েভ।

রাশিয়ার সামরিক অভিযানের শুরু থেকে বন্দর অবরুদ্ধ করে রাখায় দীর্ঘদিন শস্য সরবরাহ করতে পারেনি কিয়েভ। এতে অনেক দেশে খাদ্যে সংকট দেখা দেয়। দীর্ঘ অচলাবস্থা কাটতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় সম্প্রতি একটি চুক্তিতে উপনীত হয় কিয়েভ ও মস্কো।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম