তিন এলাকা পুনরুদ্ধারের দাবি জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৮

রুশ দখলদারিত্ব থেকে দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের তিনটি এলাকা পুনরুদ্ধারের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার এমন দাবি করেছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

দক্ষিণাঞ্চলে দুইটি এবং পূর্ব ডোনেস্কে একটি অঞ্চল মুক্ত করা হয়েছে বলে জানান জেলেনস্কি। তবে তিনি এলাকাগুলোর নাম উল্লেখ করেননি।

রবিবার সামরিক কমান্ডার ও গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠকে ‘ভালো রিপোর্ট’ পাওয়ার কথাও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

এদিকে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধের এই সময়ে ‘তীব্র জনবল সংকটে ভুগছে’ রাশিয়ার সেনাবাহিনী। ফ্রন্টলাইনের লড়াইয়ের জন্য নতুন সেনা পেতে মরিয়া হয়ে উঠেছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম এপিকে বলেন, সেনা ঘাটতি মোকাবিলায় বেসরকারি নিরাপত্তা সংস্থা ও কারাগার থেকে কর্মী নিয়োগের চেষ্টা চালাচ্ছে মস্কো।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, দণ্ডিত অপরাধীদের ক্ষমা এবং আর্থিক ক্ষতিপূরণের বিনিময়ে একটি তালিকা প্রণয়ন করতে যাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক