১ হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে ইউক্রেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৮

মাত্র এক সপ্তাহে রাশিয়ার দখলকৃত ১ হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড মুক্ত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাল্টা আক্রমণে এসব ভূখণ্ড মুক্ত করা হয়েছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইউক্রেনের অপর এক জেনারেল দাবি করেছেন, খারকিভ অঞ্চলে ২০টির বেশি গ্রাম মুক্ত করা হয়েছে।

ইউক্রেনীয় সেনাবাহিনীর এমন দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

ইউক্রেনের এমন দাবি সত্য হলে তা রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে কিয়েভের গুরুত্বপূর্ণ সাফল্য হবে।

বৃহস্পতিবার রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে এই মাসে কয়েক ডজন বসতি মুক্ত করেছে।

পৃথক ফেসবুক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, গত দিনেই তাদের সেনারা ৫০ কিলোমিটার এগিয়ে গেছে খারকিভের দিকে।

দক্ষিণ-পূর্ব খারকিভের দিকে অগ্রসর হওয়ার কারণে তাদের ডনেস্ক অঞ্চলের দিকে ইউক্রেনীয় সেনারা আরও কাছাকাছি পৌঁছাবে। ছয় মাস আগে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

কিয়েভের এমন দাবির বিষয়ে শুক্রবার মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।

কয়েকজন রুশ কর্মকর্তা ইউক্রেনের বালাক্লিয়া শহর দখলের দাবি প্রত্যাখ্যান করেছেন। মস্কো মনোনীত কর্মকর্তা ভিটালি গানচেভ বলেছেন, শহরটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের