পারমাণবিক কেন্দ্র নিরস্ত্রীকরণের আহ্বান জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ২২:০২

ইউক্রেনের জাপোরিজ্জিয়ায় অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চলমান সংকট নিয়ে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি। ম্যাক্রোঁ’র সঙ্গে ফোনালাপে পারমাণবিক কেন্দ্রটিকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

শনিবার এই দুই নেতার মধ্যে কথা হয়। পরে টুইট বার্তায় জেলেনস্কি বলেন, পারমাণবিক বিপর্যয় থেকে ইউরোপকে রক্ষা করার একমাত্র উপায় হলো প্ল্যান্টিকে ‘নিরস্ত্রীকরণ’ করা।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্রমাগত গোলাবর্ষণের ফলে অঞ্চলটিতে বিপুল পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে। সম্প্রতি এমন শঙ্কার কথা জানিয়ে জাতিসংঘ বলেছে, সেখানে রাশিয়ার সামরিক সরঞ্জামের উপস্থিতি কেন্দ্রটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুর দিকেই জাপোরিজ্জিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের দখল নেয় রাশিয়া। কয়েকদিন আগে কেন্দ্রটি পরিদর্শন করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ। পরিদর্শনের পর সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে অঞ্চলটিতে গোলাবর্ষণ থামানো এবং সেখানে একটি নিরাপত্তা ও সুরক্ষা অঞ্চল তৈরির আহ্বান জানানো হয়েছে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ