‘রুশদের আমরা পরাজিত করতে পারি, দেখিয়ে দিয়েছি’

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৪

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ‘আমরা দেখিয়ে দিয়েছি যে, আমরা রুশ বাহিনীকে পরাজিত করতে সক্ষম।’ দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের কিছু এলাকা থেকে রুশ বাহিনীর পিছু হটার মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

দিমিত্রো কুলেবা বলেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের সাফল্য দেখিয়েছে ইউক্রেন। কিয়েভের পক্ষে রুশ বাহিনীকে পরাজিত করা সম্ভব। তবে মিত্রদের কাছ থেকে আরও অস্ত্র দরকার।

সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দিমিত্রো কুলেবা বলেন, ‘আবারও বলছি, আমরা যত বেশি অস্ত্র পাবো, তত দ্রুত আমরা জয়ী হবো এবং দ্রুত এই যুদ্ধ শেষ হবে।’

জার্মানি ইতোমধ্যেই ইউক্রেনে স্বচালিত হাউইটজার পাঠিয়েছে। তবে দেশটির কাছ থেকে অত্যাধুনিক বিভিন্ন সামরিক যান সংগ্রহে আগ্রহী কিয়েভ।

সংবাদ সম্মেলনে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের যুদ্ধে আগামী কয়েকটি সপ্তাহ ও মাস গুরুত্বপূর্ণ হবে বলে উল্লেখ করেন তিনি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম