রুশ হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন পূর্ব ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৬

ইউক্রেনের একটি বিদ্যুৎকেন্দ্রসহ দেশটির পূর্বাঞ্চলীয় বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে রবিবার হামলা চালিয়েছে রাশিয়া। বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পূর্ব ইউক্রেনের বিশাল এলাকা। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রুশ দখলদারিত্ব থেকে বিভিন্ন অঞ্চল পুনরুদ্ধারে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা অভিযানের প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে রাশিয়া।

বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় পূর্ব ইউক্রেনের প্রায় ৯০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

এর আগে ইউক্রেনের অভিযানের মুখে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ এলাকা থেকে পিছু হটে রুশ বাহিনী। শনিবার সন্ধ্যায় দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, সেপ্টেম্বরের শুরু থেকে এই পর্যন্ত প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করা হয়েছে। রুশ বাহিনী গত কয়েক দিনে ব্যাপকভাবে পিছু হটেছে। পালিয়ে যাওয়াটাই তাদের জন্য সবচেয়ে ভালো পথ। ইউক্রেনের মাটিতে দখলদারদের কোনও স্থান নেই এবং কখনও হবেও না।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত মার্চে কিয়েভ থেকে সেনাদের ফিরিয়ে নেওয়ার পর থেকে খারকিভ প্রদেশের ইজিয়াম অঞ্চলের দ্রুত পতন মস্কোর জন্য একটি বড় ধরনের পরাজয়। সেখানে গোলাবারুদের মজুদ এবং বিভিন্ন সরঞ্জাম ফেলে রেখে কয়েক হাজার রুশ সেনার পালিয়ে যাওয়ার ঘটনাকে গত ছয় মাসের যুদ্ধের একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে।

দৃশ্যত ইজিয়াম অঞ্চলে লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ নিতেই রবিবার খারকিভ অঞ্চলে হামলে পড়ে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ইউক্রেনকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতেই এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে মস্কো।

টুইটারে দেওয়া পোস্টে জেলেনস্কি বলেন, ‘কোনও সামরিক স্থাপনায় হামলা করা হয়নি। রুশ বাহিনীর লক্ষ্য হলো, মানুষকে আলো ও তাপ থেকে বঞ্চিত করা।’

আরও পড়তে পারেন:

ইজিউম থেকে রাশিয়ার পিছু হটা কি যুদ্ধের টার্নিং পয়েন্ট?

রাশিয়াকে যেভাবে ‘বোকা’ বানালো ইউক্রেন

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম