স্বাধীনতা, শান্তি ও গণতন্ত্র অমূল্য বিষয়: ইইউ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:৫৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:৫৬

স্বাধীনতা, শান্তি ও গণতন্ত্র অমূল্য বিষয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন। ইউরোপে জীবনযাত্রার ব্যয় এবং জ্বালানি সংকটের সম্ভাব্য প্রভাব সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর কিয়েভে সংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রভাব নিয়েও কথা বলেন উরসুলা ভন ডের লিয়েন। তিনি বলেন, এসব নিষেধাজ্ঞা গভীর ও দৃশ্যমান প্রভাব ফেলছে।

উরসুলা ভন ডের লিয়েন বলেন, ‘আমাদের স্বাধীনতা, আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা ও গণতন্ত্র অমূল্য বিষয়।‌‌‌’

এর আগে বুধবার ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, ইউক্রেনে পুতিন ব্যর্থ হবেন এবং ইউরোপ বিজয়ী হবে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে যাবে।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুধু ইউক্রেনের যুদ্ধ নয়, এটি ইউরোপের অর্থনীতি, ইউরোপীয় মূল্যবোধ ও ইউরোপের ভবিষ্যতের বিরুদ্ধেও যুদ্ধ বলেও মন্তব্য করেন এই রাজনীতিক।

যুদ্ধের মধ্যে দুই দফা ইউক্রেন সফর করা ভন ডের লিয়েন বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। আমাদের ঐক্যে যে ভাঙন নেই তা দেখানোর সময় এসেছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম