প্রয়োজনে ইউক্রেনে হামলা জোরদার করবো: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৪

ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ সত্ত্বেও দেশটির অবকাঠামোর ওপর জোরালো আক্রমণের অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে সতর্ক করে দিয়েছেন, মস্কোর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে কিয়েভ। উজবেকিস্তানের সমরকন্দে শুক্রবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে (এসসিও) যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

প্রেসিডেন্ট পুতিনের বরাতে ফরাসি বার্তা সংস্থা এপি জানিয়েছে, 'ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলকে মুক্ত করা রাশিয়ার প্রধান সামরিক লক্ষ্য ছিল। তিনি এই বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজনও দেখননি।'

মস্কো ইউক্রেন যুদ্ধে শুধু স্বেচ্ছাসেবক সেনা মোতায়েন করেছে দাবি করে পুতিন বলেন, 'এই যুদ্ধে তাড়াহুড়ো করছে না রাশিয়া'। গত কয়েকদিনে পাল্টা আক্রমণ চালিয়ে ইজিউমসহ বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ গতিতে পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় যোদ্ধারা। ফলে বাধ্য হয়ে গত সপ্তাহে উত্তর-পূর্ব ইউক্রেনের বিশাল এলাকা থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করে নেয় রাশিয়া। ইউক্রেনে নিজেদের অগ্রগতি নিয়ে প্রেসিডেন্ট পুতিন বলেন, 'এটি কীভাবে শেষ হয় তা দেখা যাক'।

তিনি আরও বলেন, 'রাশিয়ায় বেসামরিক অবকাঠামোতে হামলার চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। আমরা এখন পর্যন্ত সংযমের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছি, তা এখনও..। পরিস্থিতি এভাবে চলতে থাকলে আমাদের প্রতিক্রিয়া আরও গুরুতর হবে।'

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম