ইউক্রেনকে আরও হাউইটজার দেবে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৫০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৫০

ইউক্রেনকে আরও হাউইটজার দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটি বলছে, কিয়েভকে তারা আরও চারটি প্যানজার হাউইটজার ২০০০ ট্যাংক এবং গোলাবারুদ সরবরাহ করবে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এমন সময়ে জার্মানির এ ঘোষণা এলো যার কদিন আগেই ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ সামরিক অভিযান বন্ধে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে শক্তিধর পশ্চিমা দেশগুলো। সমাধান তো দূরে, বরং যুদ্ধের ব্যাপকতা আরও বেড়েছে। ইউক্রেনীয় বাহিনীও রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের পাশাপাশি পাল্টা আক্রমণ জোরদার করেছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পুরো ইউরোপের মাথা ব্যাথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই সংকট নিরসনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দফায় দফায় ফোনালাপ করেছেন পশ্চিমা নেতারা। তবে কাজের কাজ কিছুই হয়নি। এখনও নিজ দেশে রুশ বাহিনীর মোকাবিলা করতে হচ্ছে ইউক্রেনীয় সেনাদের।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের