ডনেস্কে সিরিজ বিস্ফোরণ, নিহত ১৩: মেয়র

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৯

ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত ডনেস্ক শহরে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে। শহরের রুশ সমর্থিত মেয়র আলেক্সি কুলেমজিন বিস্ফোরণ ও প্রাণহানির এ খবর জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এ ঘটনার জন্য ইউক্রেনীয় বাহিনীকে দায়ী করেছেন মেয়র আলেক্সি কুলেমজিন। তার দাবি, ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণের কারণেই এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। তবে কিয়েভের তরফে এ ব্যপারে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে আলেক্সি কুলেমজিন বলেন, ডনেস্কের কুইবিশেভস্কি জেলায় হামলায় দুই শিশুসহ ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের পশ্চিমে একটি গ্রাম থেকে ডনেস্কের কুইবিশেভস্কি জেলায় ৯টি ১৫০ মিমি শেল ছোড়া হয়েছে। স্থানীয় রাজনীতিক ডেনিস পুশিলিনের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে একটি বাস স্টপ, একটি দোকান এবং একটি ব্যাংকে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইউক্রেনীয় বাহিনী।

বিবিসির তরফে অবশ্য স্বতন্ত্রভাবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। সংবাদমাধ্যমটি বলছে, পূর্বের বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত এলাকাটিতে এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া কঠিন।

২০১৪ সাল থেকে রাশিয়ার প্রক্সি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে ডনেস্ক। সেখানকার রুশ সমর্থিত কর্তৃপক্ষ ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে দফায় দফায় শহরটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ এনেছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম