ইউক্রেনে আরও হিমার্স ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন সেনা সমাবেশের ঘোষণা দিয়ে ইউক্রেনে যুদ্ধের জন্য আরও তিন লাখ সেনা সংগ্রহ করছেন তখন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে ইউক্রেনকে দেওয়া অস্ত্র সহযোগিতার পরিমাণ বাড়ানো হবে। মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে।

বুধবার মার্কিন প্রতিরক্ষা দফতর ইউক্রেনের জন্য ১১০ কোটি ডলার মূল্যের নিরাপত্তা সহযোগিতা ঘোষণা করেছে। এই প্যাকেজের মধ্যে থাকবে যুক্তরাষ্ট্রের নির্মিত ১৮টি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হিমার্স) ক্ষেপণাস্ত্র কেনার জন্য তহবিল। ইতোমধ্যে ইউক্রেনকে মোট ১৬টি হিমার্স ব্যবস্থা সরবরাহ করেছে।

ইউক্রেন আরও ১৮টি হিমার্স ব্যবস্থা পাওয়ার পর দেশটির কাছে এমন অস্ত্রের সংখ্যা দাঁড়াবে ৩৪টি। রাশিয়ার বিরুদ্ধে চলমান লড়াইয়ে এই অস্ত্র ইতোমধ্যে ‘গেম চেঞ্জার’ হিসেবে উঠে এসেছে। ধারণা করা হচ্ছে, রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের কোনও হিমার্স ব্যবস্থা ধ্বংস করতে পারেনি, সবগুলোই রণক্ষেত্রে সক্রিয় আছে।

দুই মাসের কিছু বেশি আগে ইউক্রেনকে প্রথম হিমার্স ব্যবস্থা সরবরাহ করার ঘোষণা দেয়। ওই সময় চারটি হিমার্স পেয়েছিল কিয়েভ।

ইউক্রেন নিরাপত্তা সহযোগিতা উদ্যোগের আওতায় হওয়ার কারণে শিগগিরই নতুন ১৮টি হিমার্স পাবে না কিয়েভ। কিছু সময় লাগতে পারে। প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি (পিডিএ)-এর আওতায় হলে ঘোষণার পরপর হিমার্স পেয়ে যেত ইউক্রেন।

মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, নতুন ১৮টি হিমার্স পেতে প্রায় এক বছর সময় লাগতে পারে।  

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম