নিজ কিশোর পুত্রদের ইউক্রেনের যুদ্ধে পাঠাচ্ছেন কাদিরভ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২২, ১৮:৪৪আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৮:৪৪

নিজের কিশোর পুত্রদের ইউক্রেনের যুদ্ধে পাঠানোর ঘোষণা দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ। বলেছেন, তার ১৪, ১৫ ও ১৬ বছরের পুত্রদের রণক্ষেত্রে পাঠাবেন তিনি। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এমন ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

টেলিগ্রামে নিজ সন্তানদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একটি ভিডিও পোস্ট করেছেন কাদিরভ। পোস্টে তিনি লিখেছেন, ‘একটি সত্যিকারের লড়াইয়ে নিজেদের (সন্তানদের) প্রমাণ করার সময় এসেছে। আমি কেবল তাদের এই ইচ্ছাকে স্বাগত জানাতে পারি। শিগগিরই তারা ফ্রন্ট লাইনে যাবে এবং যোগাযোগ লাইনের সবচেয়ে কঠিন বিভাগে থাকবে।’

এই চেচেন নেতা জোর দিয়ে বলেন, তিনি তামাশা করছেন না। ১৬ বছরের আখমত, ১৫ বছরের এলি এবং ১৪ বছরের আদমকে ছোট থেকেই যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গত মাসে ইউক্রেনে রুশ বাহিনীর পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই চেচেন নেতা। উত্তর-পূর্ব ইউক্রেনে নিজেদের প্রধান ঘাঁটি থেকে রুশ বাহিনীর পিছু হটার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। প্রশ্ন তোলেন রুশ বাহিনীর দক্ষতা নিয়ে।

গত ১০ সেপ্টেম্বর মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে এ নিয়ে কথা বলেন প্রভাবশালী এই চেচেন রাজনীতিক। দীর্ঘ ১১ মিনিটের ভয়েস মেসেজে তিনি পরিকল্পনা অনুযায়ী রুশ বাহিনীর অগ্রসর হতে না পারার বিষয়টি স্বীকার করেন। রমজান কাদিরভ বলেন, ‘আজ বা কাল যদি বিশেষ সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে পরিবর্তন করা না হয়, তাহলে আমি দেশের নেতৃত্বের কাছে যেতে বাধ্য হবো, যাতে তাদের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করা যায়।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী