ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে পুতিন ও এরদোয়ানের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২২, ১৭:১১আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৭:১১

ইউক্রেনে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে তুরস্কের আগ্রহের কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শুক্রবার পুতিনের সঙ্গে ফোনালাপে এরদোয়ান এই আগ্রহের কথা তুলে ধরেছেন। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

তুরস্কের যোগাযোগ অধিদফতর জানিয়েছে, দুই নেতার ফোনালাপে ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

পশ্চিমাদের সামরিক জোট তুরস্কের সঙ্গে ইউক্রেন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলমান সংঘাতে ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে দেশটি। রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করলেও রুশ আক্রমণ ঠেকাতে ইউক্রেনকে সশস্ত্র ড্রোন দিয়ে সহযোগিতা করেছে তুরস্ক।

জাতিসংঘের সঙ্গে মিলিতভাবে জুলাই মাসে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছে তুরস্ক। এই চুক্তির ফলে কৃষ্ণ সাগরের বন্দরে রাশিয়া অবরোধ প্রত্যাহার করে এবং ইউক্রেনীয় শস্য রফতানির সুযোগ তৈরি হয়। সাত মাস ধরে চলমান সংঘাতে এটিই এখন পর্যন্ত বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি।

রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক বেশ জটিল। জ্বালানি সরবরাহে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। কিন্তু সিরিয়া, লিবিয়া ও আজারবাইজানে বিরোধপূর্ণ অবস্থানে রয়েছে দেশ দুটি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের