২৪ ঘণ্টায় রাশিয়ার ২০টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২২, ১৮:০৩আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৮:০৩

গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ২০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। শুক্রবার দেশটির সেনাবাহিনী এই দাবি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, ভূপাতিত বেশিরভাগ ড্রোন ইরান নির্মিত শাহেদ-১৩৬ মডেলের। এগুলোতে বিস্ফোরক ছিল। লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর এগুলো বিস্ফোরিত হয়।

দেশটির সেনাবাহিনী আরও দাবি করেছে, পূর্বাঞ্চলীয় ডনেস্ক অঞ্চলে রুশ সেনাবাহিনীতে ৫০০ সাবেক অপরাধীকে নিয়োগ দেওয়া হয়েছে।

ডনেস্ককে রাশিয়া নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করেছে। ইউক্রেন রাশিয়ার দখলকৃত এই ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করেছে।

 ওয়াশিংটনভিত্তিক ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার্স বলেছে, গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ইরান নির্মিত স্বল্প মূল্যের ড্রোন ইউক্রেনে মোতায়েন বাড়িয়েছে।

অবশ্য আনুষ্ঠানিকভাবে তেহরান ও মস্কো ইউক্রেনে এই ড্রোন মোতায়েনের কথা স্বীকার করেনি। চলমান যুদ্ধে এসব ড্রোন ব্যবহারের ফলে রাশিয়া খুব বেশি সুবিধা করতে পারেনি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের