ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ, যে নির্দেশ দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২২, ১৬:৫৮আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৯:০১

ক্রিমিয়ার সেতুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ভোরে বিস্ফোরণের ঘটনা পুতিনকে জরুরিভাবে জানানোর পরই এ নির্দেশ দিলেন তিনি।

পুতিনের ঘনিষ্ঠ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ঘটনার তদন্তের জন্য একটি সরকারি কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার নিউজ এজেন্সি ইন্টারফেক্সকে পেসকভ বলেন, খতিয়ে দেখতে একটি সরকারি কমিশন গঠন করতে বলছেন তিনি। ওই কমিশনে থাকবেন ক্রিমিয়ার প্রধান, ন্যাশনাল গার্ড, ফেডারেল সিকিউরি সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

তিনি আরও জানান, বিস্ফোরণের পরপরই পরিবহনমন্ত্রী সাভেলিভ এবং জরুরি পরিস্থিতি মন্ত্রী আলেক্সান্ডার কুরেনকভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার ভোরের দিকে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার একমাত্র সংযোগ স্থাপনকারী সেতুতে জ্বলানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে ব্রিজের ওপর দাউ দাউ করে ট্যাংকারটি জ্বলতে দেখা গেছে। বিস্ফোরণের অংশটি ধসে পড়েছে।

ইউক্রেনে রুশ বাহিনীর রশদ সরবরাহের প্রধান পথ হিসেবে কের্চ প্রণালীর ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি ব্যবহার করে আসছে মস্কো।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম