ইউক্রেনে বিপর্যয়ে নতুন জেনারেল নিয়োগ দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২২, ২১:৫৯আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০৭:১৯

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর একের পর এক ব্যর্থতার মধ্যে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া। চলমান যুদ্ধের জন্য কমান্ডার হিসেবে জেনারেল সের্গেই সুরোভিকিনকে দায়িত্ব দিয়েছে পুতিন প্রশাসন। খবর বিবিসি'র।

শনিবার রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একমাত্র সংযোগস্থল সেতুতে জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের মধ্যেই কমান্ডারের নিয়োগের খবর এলো। তবে কী কারণে হঠাৎ পরিবর্তন আনা হলো তা আনুষ্ঠানিকভাবে জানায়নি মস্কো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়োগকৃত জেনারেল সের্গেই সুরোভিকিন নব্বইয়ের দশকে তাজিকিস্তান, চেচনিয়াসহ বেশ কয়েকটি বড় যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরীয় ভূখণ্ডে নিযুক্ত ছিলেন তিনি।

ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ বাহিনীর ধারাবাহিক বিপর্যয়ে বেশ চাপে পড়েছে রুশ সামরিক বাহিনী। ফলে ইউক্রেনে যুদ্ধের কৌশলেও পরিবর্তন আনছেন পুতিন। ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রুশ বাহিনী। যদিও এর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে কিয়েভ।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম