ক্ষুব্ধ রুশ জাতীয়তাবাদীরা, জোরালো হচ্ছে প্রতিশোধের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২২, ১৪:৪৩আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০১:৩০

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় ক্ষুব্ধ রুশ জাতীয়তাবাদীরা। শনিবার সেতুটিতে হামলার কয়েক ঘণ্টার মাথায় এ ঘটনায় মস্কোর তরফে প্রতিশোধ নেওয়ার দাবি তুলতে শুরু করেন তারা। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

রাশিয়ার কট্টরপন্থী সামরিক ব্লগার এবং দেশটির কর্মকর্তাদের তরফে এ ঘটনায় মস্কোকে অবিলম্বে জোরালো প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানানো হয়েছে।

শনিবারের ঘটনায় পুতিন প্রশাসনকে ‘অত্যন্ত কঠোর’ প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়ে একজন বলেছেন, এর অন্যথা হলে সেটি আদতে ক্রেমলিনের দুর্বলতাকেই সামনে নিয়ে আসবে।

কোনও কোনও ভাষ্যকার ইউক্রেনে রাশিয়ার সিরিজ ব্যর্থতার ধারাবাহিকতায় ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণকে ব্যক্তিগতভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অপমানজনক হিসেবে উল্লেখ করছেন। কেননা, ২০১৮ সালে পুতিন নিজেই এটি উদ্বোধন করেছিলেন।

কিছু মিডিয়া ভাষ্যকার দাবি তুলেছেন, মস্কো যেন ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো গুঁড়িয়ে দেয। একইসঙ্গে পশ্চিমা অস্ত্র আমদানিতে ব্যবহৃত দেশটির পরিবহন ব্যবস্থাও যেন ধ্বংস করে দেওয়া হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটি-র একজন যুদ্ধ বিষয়ক সংবাদদাতা ইভজেনি পডডুবনি। তার মতে, ইউক্রেনের নেতৃত্বে কেউই এখন আর রাশিয়াকে ভয় পায় না। আরটি-র টেলিগ্রাম চ্যানেলে তিনি লিখেছেন, ‘শত্রু ভয় পাওয়া বন্ধ করেছে। এই পরিস্থিতি অবিলম্বে সংশোধন করা দরকার।’

ইভজেনি পডডুবনি লিখেছেন, ‘ফর্মেশনের কমান্ডার, গোয়েন্দা সংস্থার প্রধান, কিয়েভের অপরাধমূলক শাসনের রাজনীতিকরা শান্তিতে ঘুমান। কোনও মাথাব্যাথা ছাড়াই ভালো মেজাজে জেগে উঠুন, অপরাধের জন্য শাস্তির অনিবার্যতার অনুভূতি ছাড়াই।’

রুশ ট্যাবলয়েড কমসোমলস্কায়া প্রাভদা-এর একজন যুদ্ধ বিষয়ক সংবাদদাতা আলেকজান্ডার কোটস। টেলিগ্রামে তিনি লিখেছেন, দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে ভূখণ্ড ধরে রাখা এমনিতেই মস্কোর জন্য সংকটপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যেই ক্রিমিয়া সেতু নিষ্ক্রিয় করে দেওয়ার ঘটনা ঘটেছে। এটি হয়তো ক্রিমিয়াতে ভবিষ্যৎ হামলার একটি পূর্বাভাস।

ক্রিমিয়া সেতুতে হামলার ঘটনায় এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি ইউক্রেন। তবে দেশটির যেসব কর্মকর্তা অতীতে এই ব্রিজটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করার কথা বলেছিলেন তারা অবশ্য শনিবারের ঘটনায় নিজেদের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি।

টুইটারে দেওয়া পোস্টে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সহযোগী মিখাইলো পোডোলিয়াক বলেছেন, ‘ক্রিমিয়া সেতু দিয়ে শুরু। অবৈধ সবকিছু ধ্বংস করতে হবে, চুরি যাওয়া সবকিছু ইউক্রেনকে ফেরত দিতে হবে, রাশিয়ার দখলে থাকা সবকিছু তাদের ছাড়তে হবে।’

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুটিতে ভয়াবহ এই বিস্ফোরণকে রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন গ্রিনউইচ বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম সিকিউরিটির অধ্যাপক ক্রিস বেল্লামি। সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সেতুটি ক্রিমিয়ায় রুশ বাহিনীর জন্য রশদ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। এটি শুধু রুশ সেনা ও নৌবাহিনীর সদস্যদের দিয়েই নয়, বরং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত গার্ড দিয়েও ব্যাপকভাবে সুরক্ষিত ছিল। এটি অবিশ্বাস্যভাবে সফল হামলা। ধরে নিচ্ছি ইউক্রেনই এই হামলা চালিয়েছে।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ