রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলার অভিযাগ ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২২, ১৩:২৪আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৩:২৪

ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের উপপ্রধান কিরিলো টাইমোশেঙ্কো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ স্থাপনকারী একমাত্র সেতুতে বিস্ফোরণের ঘটনায় মস্কোর তরফে কিয়েভকে দায়ী করার একদিনের মাথায় এই সিরিজ হামলার খবর এলো।

কিরিলো টাইমোশেঙ্কো বলেন, ‘ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলার শিকার। দেশের অনেকগুলো শহরে হামলার তথ্য রয়েছে।’

সোমবার খোদ রাজধানী কিয়েভেও শক্তিশালী সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিয়েভের মেয়র জানিয়েছেন, শহরের ঐতিহাসিক শেভেশেনকো এলাকাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রুশ বাহিনী। এই এলাকাটিতে বহু ঐতিহাসিক স্থাপত্য রয়েছে। এছাড়া সেখানে বহু সরকারি দফতর রয়েছে।

কিয়েভ থেকে বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টার কিছুক্ষণ পর মধ্য কিয়েভে অন্তত দুইটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিস্ফোরণের প্রায় ৯০ মিনিট আগে এয়ার রেইড সাইরেন বেজে উঠে বলে জানান তিনি।

পল অ্যাডামস জানিয়েছেন, টানা কয়েক মাস বিরতির পর এই প্রথমবারের মতো কিয়েভে এই হামলা চালানো হয়েছে। বিস্ফোরণগুলোও অনেক বেশি জোরালো বলে প্রতীয়মান হচ্ছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম