কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২২, ১৫:৫৬আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৫:৫৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন হতাহত হয়েছে। এর মধ্যে পাঁচ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। ইউক্রেনীয় পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের ন্যাশনাল পুলিশ সার্ভিসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, সবচেয়ে বেশি হামলা হয়েছে রাজধানীর কেন্দ্রস্থলে। এখন পর্যন্ত পাঁচ জন নিহত এবং ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ স্থাপনকারী একমাত্র সেতুতে বিস্ফোরণের ঘটনায় মস্কোর তরফে কিয়েভকে দায়ী করার একদিনের মাথায় ইউক্রেনে সিরিজ হামলা চালিয়েছে রাশিয়া।

কিয়েভের মেয়র জানিয়েছেন, শহরের ঐতিহাসিক শেভেশেনকো এলাকাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রুশ বাহিনী। এই এলাকাটিতে বহু ঐতিহাসিক স্থাপত্য রয়েছে। এছাড়া সেখানে বহু সরকারি দফতর রয়েছে।

জেলেনস্কির দফতরের উপপ্রধান কিরিলো টাইমোশেঙ্কো বলেছেন, ‘ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলার শিকার। দেশের অনেকগুলো শহরে হামলার তথ্য রয়েছে।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম