৪৩টি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২২, ১৬:১২আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৬:১২

রাশিয়ার ৪৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। সোমবার সকালে এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার এই দাবি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

টানা কয়েক মাস বিরতির পর এই প্রথমবারের মতো কিয়েভে এই হামলা চালানো হয়েছে। ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ স্থাপনকারী একমাত্র সেতুতে বিস্ফোরণের ঘটনায় মস্কোর তরফে কিয়েভকে দায়ী করার একদিনের মাথায় এই সিরিজ হামলার খবর এলো।

এক সংবাদ সম্মেলনে হান্না মালিয়ার বলেছেন, ইউক্রেনীয় সময় সকাল সাড়ে এগারোটার দিকে রাশিয়া ৮৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুজনি এর আগে টুইটারে বলেছিলেন, ইউক্রেনে ৭৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এগুলোর মধ্যে ৪১টি ঠেকিয়ে দেওয়া হয়েছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের উপপ্রধান কিরিলো টাইমোশেঙ্কো অভিযোগ করেছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

কিয়েভের মেয়র জানিয়েছেন, শহরের ঐতিহাসিক শেভেশেনকো এলাকাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রুশ বাহিনী। এই এলাকাটিতে বহু ঐতিহাসিক স্থাপত্য রয়েছে। এছাড়া সেখানে বহু সরকারি দফতর রয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম