ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অঙ্গীকার বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২২, ০৯:৪৪আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৯:৪৪

ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ইউক্রেনে রাশিয়ার সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার পর নিজের এমন অঙ্গীকারের কথা জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, রুশ হামলা থেকে আত্মরক্ষার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এর মধ্যে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে কিয়েভসহ ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন বাইডেন। হামলায় হতাহতদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। একইসঙ্গে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ, যুদ্ধাপরাধ ও নৃশংসতার জন্য দেশটিকে জবাবদিহিতার আওতায় আনার ওপর জোর দিয়েছেন। ইউক্রেনকে নিরাপত্তা, অর্থনৈতিক ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখার জন্য মিত্র ও অংশীদারদের পারস্পরিক সম্পৃক্ততারও তাগিদ দিয়েছেন তিনি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কিয়েভের প্রতিরক্ষা সহযোগিতায় এক নম্বর অগ্রাধিকার হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক